চিকিৎসকের তত্ত্বাবধানে সমন্বিত স্থূলতা ও লাইফস্টাইল মেডিসিন প্রোগ্রাম
অতিরিক্ত ওজন কমান, দীর্ঘদিনের ব্যথা উপশম করুন, সুস্থ ও কর্মক্ষম জীবনে ফিরে আসুন।
স্থূলতা (Obesity) শুধুমাত্র অতিরিক্ত ওজন নয়; এটি একটি দীর্ঘমেয়াদি, জটিল এবং চিকিৎসাযোগ্য রোগ। অতিরিক্ত শরীরের চর্বি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ (Chronic Inflammation) সৃষ্টি করে, যা কোমর, ঘাড় ও হাঁটুর ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, হৃদরোগ, স্লিপ অ্যাপনিয়া এবং আরও বহু স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ায়।
অনেকেই বারবার ডায়েট বা ব্যায়াম শুরু করেও কাঙ্ক্ষিত ফল পান না, অথবা কিছুদিন পর আবার আগের ওজনে ফিরে যান। কারণ স্থূলতা শুধুমাত্র খাদ্যাভ্যাসের সমস্যা নয়; এটি হরমোন, বিপাকক্রিয়া (Metabolism), ঘুম, মানসিক চাপ, পরিবেশ, ওষুধ এবং জিনগত কারণের সম্মিলিত প্রভাব।
এই কারণেই সফল ও দীর্ঘস্থায়ী ওজন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন একজন চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক, ব্যক্তিকেন্দ্রিক এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনা।
স্থূলতা একটি দীর্ঘমেয়াদি রোগ
বর্তমান চিকিৎসাবিজ্ঞানের মতে স্থূলতা শুধুমাত্র অতিরিক্ত খাওয়ার ফল নয়। এটি একটি Chronic Relapsing Disease, অর্থাৎ চিকিৎসা বন্ধ করলে বা জীবনযাত্রার পরিবর্তন বজায় না রাখলে পুনরায় ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। তাই আমাদের চিকিৎসার মূল লক্ষ্য কেবল ওজন কমানো নয়, বরং এমন জীবনধারা গড়ে তোলা যা দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব।
কেন এই প্রোগ্রামটি আলাদা?
এটি কোনো সাধারণ ডায়েট চার্ট বা ব্যায়ামের তালিকা নয়।
এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Lifestyle Medicine এবং Medical Obesity Management-এর আধুনিক নিয়মগুলির সমন্বয়ে তৈরি একটি চিকিৎসক-নেতৃত্বাধীন (Physician-led) প্রোগ্রাম।
আমাদের লক্ষ্য—
✔️ নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে ওজন কমানো
✔️ শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমানো
✔️ হাঁটু, কোমর ও ঘাড়ের ব্যথা হ্রাস করা
✔️ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য বিপাকীয় রোগ নিয়ন্ত্রণে সহায়তা করা
✔️ দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা
চিকিৎসা শুরু করার আগে যা করা হবে
প্রত্যেক রোগীর ক্ষেত্রে প্রথমে একটি বিস্তারিত চিকিৎসা মূল্যায়ন করা হয়।
এর মধ্যে থাকবে—
বর্তমান ওজন, BMI এবং কোমরের মাপ
পূর্ববর্তী ওজন কমানোর ইতিহাস
খাদ্যাভ্যাসের মূল্যায়ন
দৈনন্দিন শারীরিক কার্যকলাপের মূল্যায়ন
ঘুমের মান
মানসিক চাপের মূল্যায়ন
চলমান ওষুধের পর্যালোচনা
স্থূলতার সঙ্গে সম্পর্কিত অন্যান্য রোগের মূল্যায়ন
প্রয়োজনে প্রয়োজনীয় রক্তপরীক্ষার পরামর্শ
এরপর আপনার জন্য একটি সম্পূর্ণ ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হবে।
আমাদের চিকিৎসা পদ্ধতি
প্রত্যেক রোগীর চিকিৎসা আলাদা।
আপনার প্রয়োজন অনুযায়ী চিকিৎসায় অন্তর্ভুক্ত থাকতে পারে—
🥗 স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
সম্পূর্ণ শস্য
শাকসবজি
ফল
পর্যাপ্ত প্রোটিন
স্বাস্থ্যকর ফ্যাট
প্রক্রিয়াজাত খাবার কমানো
🚶 নিরাপদ শারীরিক কার্যকলাপ
আপনার বয়স, শারীরিক সক্ষমতা এবং ব্যথার মাত্রা অনুযায়ী ব্যক্তিগত ব্যায়াম পরিকল্পনা।
😴 উন্নত ঘুম
ভালো ঘুম ওজন কমানো এবং হরমোনের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
🧘 মানসিক চাপ নিয়ন্ত্রণ
দীর্ঘমেয়াদি মানসিক চাপ অনেকের ওজন কমার পথে বড় বাধা।
তাই প্রয়োজনীয় স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল শেখানো হবে।
🚭 ক্ষতিকর অভ্যাস নিয়ন্ত্রণ
ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য পরামর্শ এবং প্রয়োজনে চিকিৎসা দেওয়া হবে।
👨⚕️ প্রয়োজনে ওষুধের ব্যবহার
সব রোগীর ওষুধের প্রয়োজন হয় না।
তবে যাঁদের ক্ষেত্রে আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী প্রয়োজন হবে, তাঁদের জন্য নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে অনুমোদিত আধুনিক ওজন কমানোর ওষুধ বিবেচনা করা হবে।
ওষুধ নির্বাচন সম্পূর্ণভাবে আপনার শারীরিক অবস্থা, অন্যান্য রোগ এবং সম্ভাব্য উপকারিতা বিবেচনা করে করা হবে।
১২ সপ্তাহের প্রোগ্রাম
প্রোগ্রামটি কীভাবে কাজ করে (১০০% অনলাইন) এই প্রোগ্রামটি টেলিহেলথের মাধ্যমে প্রদান করা হয়, যার মানে হলো আপনি কোনো ক্লিনিকে না গিয়ে আপনার বাড়িতে বসেই প্রিমিয়াম চিকিৎসা পরামর্শ ও কোচিং পেতে পারেন।
পর্যায় ১: ভিত্তি স্থাপন (সপ্তাহ ১-২) আমরা সপ্তাহে দু'বার ভিডিও কন্সালটেশনে নিবিড় মুল্যায়ন এবং পরামর্শের মাধ্যমে শুরু করবো। আমরা আপনার চিকিৎসার ইতিহাস, ঘুমের ধরন এবং পেশী ও হাড়ের সীমাবদ্ধতার একটি বিস্তৃত মূল্যায়ন করব। একসাথে, আমরা আপনার বর্তমান অবস্থা নির্ধারণ করব এবং হালকা, হোল-ফুড পুষ্টি এবং নিরাপদ দৈনন্দিন শারীরিক কার্যকলাপ যুক্ত করা দিয়ে আমরা শুরু করব।
পর্যায় ২: মূল সমন্বয় (সপ্তাহ ৩-৮) সাপ্তাহিক অনলাইন পর্যালোচনার মাধ্যমে, আমরা পদ্ধতিগতভাবে জীবনধারার বাকি পদ্ধতিগুলির সাথে আপনার পরিচয় করিয়ে দেব। আমরা আপনার ঘুমের অভ্যাস উন্নত করতে সাহায্য করব, প্রতিদিনের মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশলগুলি শেখাব, আপনার পুষ্টি বিষয়ক জ্ঞান বৃদ্ধি করব এবং আপনার শরীর যখন নিরাময় হতে শুরু করবে এবং আরও মুভমেন্ট বা নড়াচড়া সহ্য করতে পারবে, তখন নিরাপদে আমরা আপনার শারীরিক কার্যকলাপ বৃদ্ধি করব।
পর্যায় ৩: স্থায়িত্ব এবং স্বনির্ভরতা (সপ্তাহ ৯-১৬) আপনার জয়েন্টের ব্যথা কমে আসার এবং আপনার শক্তি ফিরে আসার সাথে সাথে, আমরা দ্বি-সাপ্তাহিক (পনেরো দিনে একবার) পরামর্শে স্থানান্তরিত হব। এই পর্যায়টি স্থবিরতা (plateaus) কাটিয়ে ওঠা, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আপনার মানসিকতার পরিবর্তন করা এবং একটি ব্যক্তিগতকৃত মেইনটেন্যান্স প্ল্যান (রক্ষণাবেক্ষণ পরিকল্পনা) তৈরি করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যাতে আপনি স্বাধীনভাবে আপনার স্বাস্থ্য পরিচালনা করতে পারেন এবং দীর্ঘমেয়াদে আপনার ওজন নিয়ত্রণে রাখতে পারেন।
কেন এই প্রোগ্রামে যোগ দেবেন?
✔️ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান
✔️ বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক চিকিৎসা
✔️ ব্যক্তিগত খাদ্য পরিকল্পনা
✔️ ব্যক্তিগত ব্যায়াম পরিকল্পনা
✔️ দীর্ঘমেয়াদি ওজন ধরে রাখার কৌশল
✔️ দীর্ঘস্থায়ী ব্যথা ও প্রদাহ কমানোর লক্ষ্য
✔️ সম্পূর্ণ অনলাইন সুবিধা
✔️ নিয়মিত ফলো-আপ ও অগ্রগতির মূল্যায়ন
আমাদের চিকিৎসার ১০টি মূলনীতি
স্থূলতা একটি রোগ, চরিত্রের দুর্বলতা নয়।
চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন।
দ্রুত নয়, নিরাপদ ও স্থায়ী ওজন কমানোই লক্ষ্য।
শুধু ক্যালোরি নয়, খাদ্যের গুণগত মানও গুরুত্বপূর্ণ।
পেশী সংরক্ষণ অত্যন্ত জরুরি।
ভালো ঘুম চিকিৎসার অংশ।
মানসিক স্বাস্থ্য ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রয়োজনে আধুনিক ওষুধ ব্যবহার করা হয়।
নিয়মিত ফলো-আপ দীর্ঘমেয়াদি সাফল্যের চাবিকাঠি।
লক্ষ্য শুধু ওজন কমানো নয়, সুস্থ ও কর্মক্ষম জীবন ফিরে পাওয়া।
এই প্রোগ্রামটি আপনার জন্য সঠিক কি না তা নিশ্চিত নন? আমাদের ৬০-সেকেন্ডের মোবিলিটি ও হেলথ অ্যাসেসমেন্ট (গতিশীলতা ও স্বাস্থ্য মূল্যায়ন) থেকে জেনে নিন।
এর অন্তর্ভুক্ত কী কী?
§ নিরাপদ টেলিহেলথ সেশন: সরাসরি আপনার চিকিৎসকের সাথে ব্যক্তিগত, মুখোমুখি ভিডিও পরামর্শ এবং কন্সালটেশন।
§ দৈনিক ডিজিটাল ট্র্যাকিং: আপনার ওজন, ঘুম এবং পুষ্টির ওপর নজর রাখার জন্য একটি সহজ, ব্যবহারযোগ্য দৈনিক লগ, যাতে দূর থেকেই আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়।
§ নির্বাচিত শিক্ষামূলক সংস্থান ও মুল্যায়ন: সাপ্তাহিক নির্দেশিকা এবং বাস্তবায়নযোগ্য কাজ, যা নিশ্চিত করে যে আপনি কখনোই অতিরিক্ত চাপে না পড়েন এবং আপনার সাপ্ত্হিক অগ্রগতির মুল্যায়ন।
আপনি কি নিজের স্বাভাবিক জীবন ফিরে পেতে প্রস্তুত? আপনাকে দীর্ঘস্থায়ী ব্যথা এবং শারীরিক প্রদাহকে আপনার জীবনের "স্বাভাবিক" অংশ হিসেবে আর মেনে নিতে হবে না।
Click here to start your journey toward a healthier tomorrow